মালেক মওলা রাহে ভান্ডারী মওলায়তের তান
মওলা রহমান, মালেক মওলা রহমান।।
মওলা রহমান, মালেক মওলা রহমান।।
পাঞ্জতনের খুশবু তুমি বেলায়তের শান
গাউছে সোবহান তুমি গাউছে সোবহান
হৃদয়পুরে গুন গুন সুরে গাইবো তোমার গান।।
গাউছে সোবহান তুমি গাউছে সোবহান
হৃদয়পুরে গুন গুন সুরে গাইবো তোমার গান।।
গাউছুল আলামীন তুমি তৌহিদের নিশান
কিবলায়ে কওনাইন তুমি কিবলায়ে কওনাইন
ওয়াহদাতুল অযুদ রূপে দেখাও তোমার শান।।
কিবলায়ে কওনাইন তুমি কিবলায়ে কওনাইন
ওয়াহদাতুল অযুদ রূপে দেখাও তোমার শান।।
সুলতানুল আরেফিন তুমি আহমদী শান
মওলা মহীয়ান তুমি মওলা মহীয়ান
রূপ দেখাইয়া শান্ত কর ছৈয়দের পরান।।
মওলা মহীয়ান তুমি মওলা মহীয়ান
রূপ দেখাইয়া শান্ত কর ছৈয়দের পরান।।
লেখক ঃ ছৈয়দ ফয়সাল
তাং ৭ কার্তিক ১৪২৪ বাং ২২-১০-১৯
ছবিওয়ালাঃ Syed Moula

No comments:
Post a Comment