Monday, 27 January 2020

বাংলা গানের লিরিক্স


 সুরালয়; Almighty Tune

Syed Faisal 01814907822









[গানের লিরিক] 



=============================
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ ।। তোমার বাতাস আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশী
ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে
মরি হায় হায় রে ওমা
ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে
ওমা অগ্রানে তোর ভরা খেতে কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা আমি তোমায় ভালভাসি
কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মুলে নদীর কূলে কূলে
মা তোর মুখের বানী আমার কানে লাগে সুধার মতো
মরি হায় , হায় রে মা তোর
মুখের বানী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন
ওমা আমি নয়ন জ্বলে ভাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি  

=============================
ভালো আছি,
ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি ।।
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ ।।
তেমনি তোমার নিবিঢ চলা ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর আবডালে ফসলের ধুম ।।
তেমনি তোমার নিবিঢ ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।। 

=============================
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
একখান চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ধইরা চলতে আছে।।
মাটির একটা কেস বানাইয়া
মেশিন দিছি তার ভিতর
রঙ বেরঙের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর ভাই
দেখতে ঘড়ি কি সুন্দর
দেহ ঘড়ি চৈদ্দোতলা
তার ভেতরে দশটি নালা
নয়টি খোলা একটি বন্ধ
গোপন একটা তালা আছে।।
এমন সাধ্য কার আছে ভাই
ঘড়ি তৈয়ার করে
এই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে
তিন কাটা বারো জুয়েলে
মিনিট কাটা হইলো ঢিলে
প্রেম নয়নে বুঝলে পরে
দেখতে পারবে চোখের সামনে।।

=============================
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ 

=============================
আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার
বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |
আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি
আমি যাকিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |


=============================
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি
এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি
পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি
ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি


=============================
আমার দেশের মাটি
রবীন্দ্রসঙ্গীত

আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই
মাথা
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল
পাতা
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল
মূর্তি মর্মে গাঁথা
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার
বুকে
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা
মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক
নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা   

=============================
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
গীতিকারঃ জসীমউদ্দীন
উথালি পাথালি আমার বুকআমার, মনেতে নাই সুখরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম..
জীবনের ভেলা ভাসাইলাম কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আরে লক্ষ বছর পার হইলো
লক্ষ বছর পার হইলো কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে

=============================
মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড়
আশাই আঁচিল তোয়ারে লয় বাইন্দুম একখান সুখেরি ঘড়
সুখের বদলে দুক্কু দিলা
সুখের বদলে দুক্কু দিলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
প্রেম নদি......তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা
প্রেম নদি.........তে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা
এনগরি কেন ভুল বোঝিলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা
হন হারনে ভালবাসার দাম দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম দিলা 

=============================
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ননাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, 'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ' ফরাণ
আর কোনদিন 'জায়যুম আঁই-
আর কোনদিন 'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, 'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, 'নাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, 'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
  
=============================
আমি তো মরে যাবো
আমি তো মরে যাবো
চলে যাবো রেখে যাবো সবই
আছস নি কেউ সঙ্গের সাথী
সঙ্গে নি কেউ যাবি
আমি মরে যাবো।।
মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়
সবাই মোরে মাটি দিতে হইবে অস্থির।।
আমায় দেবে মাটি
আমায় দেবে মাটি ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা
কেউবা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমা?
আমি মরে যাবো।
আমি তো মরে যাবো
চলে যাবো রেখে যাবো সবই
আছস নি কেউ সঙ্গের সাথী
সঙ্গে নি কেউ যাবি
আমি মরে যাবো
মরে যাবো রেখে যাবো দুনিয়ার সম্পদ
সেই সম্পত্তি ডেকে আনবে আপদ আর বিপদ।।
সম্পদ ভাগের জন্য
সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সুত্রপাত
একজনকে করবে আরেকজন আঘাত অপবাদ
আমি মরে যাবো।
আমি তো মরে যাবো
চলে যাবো রেখে যাবো সবই
আছস নি কেউ সঙ্গের সাথী
সঙ্গে নি কেউ যাবি
আমি মরে যাবো
গানের ছন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে
বুঝলি না কি অন্ধ মানুষ গায়কে কি বলে।।
সবার হাতে ধরি
সবার হাতে ধরি পায়ে পড়ি বেঁধে নাও সামান
কিতাবে কয় ওপারের ডাক ভয়ঙ্কর নিদান
আমি মরে যাবো।
   
=============================
আমার হাড় কালা করলাম রে

আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসী
মন রে
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসী
মন রে
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসী
মন রে
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসী
—————
কথাপল্লীকবি জসীম উদ্দিন
আব্বাস উদ্দিন

   
=============================

তুই যদি আমার হইতিরে বন্ধু আমি হইতাম তোর,
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর  রে
তুই যদি আমার হইতিরে আমি হইতাম তোর,
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে

আষাঢ় মাইসা ভঁরা গাজ্ঞে নাচে যে তার পানি
আমার কি আর লইনারে মনে খেলতাম নাউ দৌড়ানি রে
তুই যদি আমার হইতিরে


তাল গাছের আগাই বাবুই বানাইছে কোন বাসা,
বাতাস আইলে রঙে ঝুলে আমার নাই সেই আশারে,
তুই যদি আমার হইতিরে

গাছের বল হয় শিকর বাকর,মাছের বল হয় পান,
তুমি আমার শীতের কাথা,উছলা ঘরের ছাউনি

তুই যদি আমার হইতিরে বন্ধু আমি হইতাম তোর,
কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে
তুই যদি আমার হইতিরে বন্ধু

   
=============================

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর  মূর্শিদী গাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।।
বর্ষা যখন হইত গাজীর আইত
রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম
বাউল আর গাটু গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম।।
হিন্দু বাড়িনত যাত্রা গান অইত
নিমন্ত্রন দিত তারা আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবর রাখিতাম।।
বিবাদও ঘটিলে পঞ্চাইতের বলে
গরীব কাঙ্গালের বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড় লোক হইতাম।।
করিযে ভাবনা সেদিন আর পাবনা
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দ্বীনহীন কোন পথে যাইতাম।।
বাউল সম্রাট শাহ আব্দুল করিম

No comments:

Post a Comment